✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

DYFI: দুর্নীতির প্রতিবাদে দুই জেলায় রাস্তায় SFI, DYFI, ধস্তাধস্তি, তুলকালাম

ABP Ananda  |  04 May 2023 05:11 PM (IST)
ABP News

শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে পথে। কৃষ্ণনগরে ডিওয়াইএফআই অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের বসানো ব্যারিকেড ভাঙলেন আন্দোলকারীরা। জেলা পরিষদ অফিসের সামনে বাম বিক্ষোভে তুলকালাম। জেলা পরিষদ অফিসের সামনে লোহার ব্যারিকেড টপকানোর চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধল। একই সঙ্গে কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযানে উত্তেজনা।


নদিয়া এবং কোচবিহারে পথে নামে SFI এবং DYFI


শিক্ষাক্ষেত্র থেকে বাকি যাবতীয় দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর এবং কোচবিহারে পথে নামে SFI এবং DYFI. অবিলম্বে ছাত্র সংগঠনের নির্বাচন করতে হবে, পঞ্চায়েত নির্বাচন করতে হবে সুষ্ঠ ভাবে, এই দাবি দাওয়াও ছিল। প্রতিবাদ মিছিলে অংশ নেন মীনাক্ষি মুখোপাধ্যায়ও। সেই মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বাম সংগঠনগুলির।


মিছিল ঘিরে গন্ডগোল হতে পারে আঁচ করে, আগে থেকেই জল কামান রাখা হয়েছিল। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড বসানো হয় জায়গায় জায়গায়। মিছিলের শুরুতেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় নেতা-কর্মীদের। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা হলে, পরিস্থিতি তেতে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। তার পর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম সংগঠনের নেতা-কর্মীরা।


কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা


কৃষ্ণনগরে লোহার ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন আন্দোলনকারীরা। জেলা পরিষদ অফিসের সামনে বিক্ষোভ ঘিরে শুরু হয় তুলকালাম। জেলা পরিষদ অফিসের সামনে লোহার ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • DYFI: দুর্নীতির প্রতিবাদে দুই জেলায় রাস্তায় SFI, DYFI, ধস্তাধস্তি, তুলকালাম

TRENDING VIDEOS

পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন1 Hour ago

পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?2 Hour ago

রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন2 Hour ago

দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.