Purulia: পুরুলিয়ায় DYFI নেতা কৃষ্ণপদ টুডুকে গুলি, রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক DYFI -এর

পুরুলিয়ার বান্দোয়ানে বাম যুব নেতাকে গুলিকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। এদিন DYFI নেতা কৃষ্ণপদ টুডুকে দেখতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান দলের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। গতকালের ওই ঘটনায় ৩ জনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে নিশানা করেন বাম নেত্রী। তাঁর দাবি, গ্রামবাসীরা অভিযুক্তদের ধরে ফেলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। DYFI নেতাকে গুলি করার পিছনে কারা, মাওবাদী না কি শাসক-যোগ তা পুলিশ খতিয়ে দেখুক বলে মন্তব্য করেন মীনাক্ষী। অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ DYFI নেতা কৃষ্ণপদ টুডুর অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর অস্ত্রোপচার হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola