DYFI Mass Voting: পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণের দাবি, বেহালায় ডিওয়াইএফআই-এর ‘গণভোট’
বেহালায় ডিওয়াইএফআই-এর ‘গণভোট’
পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণের দাবি
অপসারণের দাবিতে বড়িশার এলআইসি মোড়ে ‘গণভোট’
জনমত জানতে গোপন ব্যালটে ভোটগ্রহণ কর্মসূচি
---------
একদিকে, পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় গণভোটের আয়োজন করা হচ্ছে। আরেকদিকে, বেহালায় পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণের দাবিতে DYFI-এর উদ্যোগে বড়িশার এলআইসি মোড়ে গণভোট। বেহালা পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে ৮ মাসের বেশি জেলবন্দি। তাঁকে দ্রুত অপসারণের দাবি জানিয়ে আগেই পথে নেমেছে বামেরা। এবার পার্থকে বিধায়ক পদ থেকে সরানোর দাবিতে গোপন ব্যালটে ভোটগ্রহণের কর্মসূচি সিপিএমের যুব সংগঠন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা জনমত সমীক্ষা।
Tags :
Bangla News Bangla News Live DYFI ABP Ananda LIVE ABP Ananda Digital Partha Chatterjee ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News