DYFI March: স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে DYFI-এর ডাকে আজ শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান |ABP Ananda LIVE
DYFI March: রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ ও শূন্য়পদ তৈরি করে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে DYFI-এর ডাকে আজ শিলিগুড়িতে (Siliguri) উত্তরকন্যা অভিযান। বেলা ১২টা নাগাদ শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে শুরু হবে বাম যুব সংগঠনের মিছিল। রাজ্যের উত্তরবঙ্গের সচিবালয়ের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মিছিল আটকাতে শিলিগুড়ির জলপাই মোড়, নৌকাঘাট মোড় ও তিনবাত্তি মোড়ে ব্যারিকেড তৈরির করার পরিকল্পনা নিয়েছে পুলিশ-প্রশাসন।