DYFI Vs TMC: কোচবিহার জেলা সম্মেলন উদয়ন গুহকে কড়া আক্রমণ মীনাক্ষীর, পাল্টা জবাব উদয়নের

ABP Ananda Live: গতকাল DYFI-এর কোচবিহার জেলা সম্মেলন থেকে মন্ত্রী উদয়ন গুহকে কড়া আক্রমণ করেছিলেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্য়ায়। মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, উদয়ন গুহদেরকে আমরা আমাদের পকেটে রাখি। বাম যুব নেত্রীর সেই আক্রমণের জবাব দিতেও ছাড়েননি মন্ত্রী উদয়ন গুহ। পাল্টা মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন ৩৪ বছরে পয়সা রেখে রেখে পকেট বড় হয়েছে সিপিএম-এর। ক্ষমতা থাকলে দিনহাটায় এসে এই কথা বলুক সিপিএম। এদিকে দুই নেতার বাগযুদ্ধের প্রভাব পড়ল বামেদের পার্টি অফিসে। শুক্রবারই দিনহাটায় সিপিএম-এর পার্টি অফিসে চলল ব্যাপক ভাঙচুর-তাণ্ডব। অভিযোগের নিশানায় তৃণমূল থাকলেও সেই দাবি অস্বীকার করেছেন খোদ মন্ত্রীও। সব মিলিয়ে ফের সরগরম দিনহাটার রাজনীতি।

 

কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না? কেন প্রধানমন্ত্রী নিজে গোটা বিষয়টার ব্য়াখ্য়া করছেন না প্রধানমন্ত্রী? পহেলগাঁওকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করা নিয়ে দেশজুড়ে জোরালো প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। এবার একই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধী দলনেতার প্রশ্ন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকেন না মুখ্যমন্ত্রী?  সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে এদিন পোস্টের শেষে মমতা বন্দ্য়োপাধ্য়ায় লিখেছেন, 'আমি বিশ্বাস করি, সাম্প্রতিক সংঘাত ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার অধিকার অন্য কারও আগে সর্বাগ্রে রয়েছে এই দেশের জনগণের।" তৃণমূলনেত্রীর এই পোস্টকে শেয়ার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে বিজেপি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola