Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত

ফের নেপালে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ। সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। দার্জিলিং, শিলিগু়ড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত
নেপালের কোশি প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর জেরে কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা এবং সিকিম। ভূমিকম্পের কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
প্রশাসনিক আধিকারিকদের সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কম্পন অনুভূত হয়েছে। সিকিমেও টের পাওয়া গিয়েছে ভূমিকম্পের ঝাঁকুনি। তবে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের ওই জেলাগুলি কিংবা সিকিমে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ কম্পন অনুভূত হয়। আচমকা ঘরবাড়ি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। অনেকেই নিরাপত্তার স্বার্থে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা।