East Burdwan: পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ দলেরই উপপ্রধানের
abp ananda | 10 Jul 2022 07:37 AM (IST)

পূর্ব বর্ধমানের বুদবুদে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ আনলেন দলেরই উপপ্রধান-সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। আর এ নিয়েই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের দাবি, দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল ও প্রশাসন।