Cyclone Yaas: ঝড়ের আগে শুনশান তাজপুর সৈকত, থিকথিক করছে লাল কাঁকড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 05:43 PM (IST)

ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। লকডাউনের কারণে পর্যটক না থাকলেও দিঘার সব হোটেল ফাঁকা করে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝড়ের আগে শুনশান তাজপুরের সমুদ্র সৈকত। মানুষ না থাকার কারণে তাজপুর সৈকতে থিকথিক করছে লাল কাঁকড়া। আগামীকাল বিকেলের পর থেকে উপকূলবর্তী এলাকায় জারি হবে লাল সতর্কতা, প্রশাসনিক সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।