Partha Chatterjee: নিয়োগ-দুর্নীতিতে ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা ইডির I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2022 04:20 PM (IST)

নিয়োগ-দুর্নীতিতে ফের পার্থর জামিনের বিরোধিতা ইডির। ‘পার্থ-কাণ্ডে আরও দুটি কোম্পানির হদিশ মিলেছে। একটি কোম্পানির মালিকানা পার্থর জামাইয়ের নামে। অপর কোম্পানির মালিক পার্থর এক আত্মীয়। নিয়োগ দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি টাকার বেশি, আদালতে দাবি ইডির। বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে পাটুলিতে ১৮ কাঠা জমি। বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পার্থর মেয়ে’। আদালতে দাবি ইডির আইনজীবীর।