Ration Scam: কে শেখ শাহ শাহজাহান ? কোথা থেকে এত প্রতিপত্তি ? মাথায় কার হাত ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE উত্তর ২৪ পরগনায় তৃণমূলের দোর্দন্ডপ্রতার নেতা শেখ শাহজাহানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল সিপিএমের সঙ্গে। ২০০৮-০৯ থেকে ক্রমশ সিপিএমের থেকে দূরত্ব বাড়াতে থাকেন তিনি। ঘনিষ্ঠতা বাড়ে তৃণমূলের সঙ্গে। রাজ্যে পালাবদলের পরে ২০১১ সালে সরাসরি তৃণমূলে যোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি,তারপর থেকেই তাঁর নাকি রকেট গতিতে উত্থান।