Shantanu Banerjee: নিয়োগ দুর্নীতির মামলায় যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে গ্রেফতার করল ED | Bangla News
নিয়োগ দুর্নীতির মামলায় যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে গ্রেফতার করল ইডি। একটি ছাত্রভোটের সূত্রে যুব তৃণমূল শীর্ষনেতৃত্বের নজরে এসেছিলেন এই শান্তনু। সেখান থেকেই তাঁর উত্থান শুরু হয়। গত পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে জেলা পরিষদের কর্মাধ্য়ক্ষ হয়েছিলেন। এবার পঞ্চায়েত ভোটের আগেই ইডি-র হাতে গ্রেফতার হলেন তিনি।