Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় শহরের তিন কফি শপের সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠাল ইডি
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় শহরের তিন অভিজাত হোটেলের কফি শপের (Coffee shop) সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠাল ইডি (ED)। ওই কফি শপগুলিতে একাধিক বৈঠক হয়েছে বলে ইডি সূত্রে খবর। শান্তনু (Shantanu Banerjee)এবং কুন্তল (Kuntal Ghosh) এই কফি শপগুলিতে বৈঠক করেছেন বলে ইডি সূত্রে খবর। শান্তনুকে জেরা করে বৈঠকের খবর মিলেছে বলে দাবি ইডি-র। বৈঠকে আর কারা থাকতেন জানতেই চেয়ে পাঠানো হল ফুটেজ। খবর ইডি সূত্রে