Anubrata Mondal: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি | ABP Ananda LIVE
ABP Ananda | 05 May 2023 09:56 AM (IST)

ইডির চার্জশিটে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তির উল্লেখ, খবর সূত্রের। সায়গলের মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে বিস্ফোরক স্বীকারোক্তি, খবর সূত্রের। গরুপাচারকারীরা তাঁর ফোনের মাধ্যমেই কথা বলত অনুব্রতর সঙ্গে, স্বীকারোক্তি সায়গলের, খবর সূত্রের। একাধিক তৃণমূল বিধায়ক, নেতা, এমনকী পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ফোন করতেন, দাবি সায়গলের। চার্জশিটে জমা দেওয়া হয়েছে সায়গল ও গরু পাচারকারীদের সঙ্গে কথোপকথনের কল রেকর্ড, চার্জশিটে উল্লেখ, খবর সূত্রের