Recruitment Corruption: সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি
ABP Ananda | 21 May 2023 07:46 AM (IST)

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি। সূত্রের দাবি, নামে-বেনামে তাঁর ১২টি সম্পত্তির হদিশ মিলেছে। কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের বয়ানেও মিলেছে অসঙ্গতি!