ED Raid: একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে চার জেলার ছ'জায়গায় ম্য়ারাথন তল্লাশি ইডির। ABP Ananda Live

West Bengal News: শিক্ষা থেকে পুর নিয়োগ। রেশন, গরু-কয়লা পাচার থেকে চিটফান্ড। এতদিন বাংলার এই সব দুর্নীতির তদন্ত করছিল ED। এবার একশো দিনের কাজের (100days work) দুর্নীতির তদন্তেও ঝাঁপাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একযোগে চার জেলার ছ'জায়গায় চলল ম্য়ারাথন তল্লাশি। যাদের বাড়িতে রেড হল, তাঁদের কেউ পঞ্চায়েত কর্মী, কেউ আবার ডেপুটি ম্য়াজিস্ট্রেট। কেন্দ্রীয় বঞ্চনা ইস্য়ুতে, তৃণমূলের লাগাতার ধর্নার মধ্য়েই, কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান ঘিরে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola