Abhishek Banerjee: বুধবার সমন্বয় বৈঠকের দিনই অভিষেককে হাজিরার নির্দেশ ইডির, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার | ABP Ananda LIVE
ABP Ananda | 12 Sep 2023 07:00 AM (IST)

পরশু অর্থাত বুধবার, বিরোধী জোটের প্রথম সমন্বয় বৈঠক। ওই বৈঠকের দিনই আবার, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। কোথায় যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? আজ এ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, অভিষেককে হেনস্থা করতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এরকম করা হচ্ছে। কোনও তথ্যপ্রমাণ নেই, অকারণে হেনস্থা করা হয়। ওরা যুবসমাজকে বিরক্ত করতে চায়।