Kalighater Kaku: শেয়ারে নিয়োগ দুর্নীতির কালো টাকা? বিপুল অঙ্কের শেয়ার ট্রেডিংয়ের হদিশ

প্রায় ছটি সংস্থার সঙ্গে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ রয়েছে বলে আগেই দাবি করা হয়েছিল ইডি সূত্রে। এবার সেই সংস্থাগুলির অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকার শেয়ার ট্রেডিংয়ের হদিশ পেল কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতির কালো টাকা কি শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে সাদা করার চেষ্টা হয়েছে? নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার এমনই আশঙ্কা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! আর এই আশঙ্কার মূলে হল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সঙ্গে যোগ থাকা কোম্পানি গুলির সঙ্গে শেয়ার ট্রেডিংয়ের যোগ!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola