Job Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার তাপস মণ্ডল-সম্পর্কিত ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Job Scam) এবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি(ED)। সূত্রের খবর, ১২টি অ্যাকাউন্টের মধ্যে তাপসের ব্যক্তিগত ও শিক্ষক সংগঠনের অ্যাকাউন্ট ছাড়াও রয়েছে ৬টি বেসরকারি কলেজের অ্যাকাউন্ট। সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি পাঠিয়ে ওই অ্যাকাউন্টগুলি থেকে যাবতীয় লেনদেন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। কোনও টাকা বের করা যাবে না। পাশাপাশি, তাপস মণ্ডলের আরও কোনও  অ্যাকাউন্ট রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola