Ration Scam: রেশন দুর্নীতি মামলায় এবার হাওয়ালা-যোগ সামনে এসেছে। ABP Ananda Live

Kolkata: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় এবার হাওয়ালা-যোগ সামনে এসেছে। ED সূত্রে খবর, পোস্তায় মানি এক্সচেঞ্জের অফিসে তল্লাশি-অভিযানে প্রচুর চিরকুট মিলেছে। উদ্ধার হয়েছে ১, ৫ এবং ১০ টাকার গুচ্ছ গুচ্ছ নোট। এছাড়াও, নগদ ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মানি এক্সচেঞ্জের অফিস থেকে এভাবে ১, ৫ এবং ১০ টাকার নোট এবং চিরকুট মেলায় রেশন দুর্নীতিতে হাওয়ালা-যোগ রয়েছে বলে মনে করছে ED। মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় সল্টলেকে শঙ্কর আঢ্য (Shankar Adhya) ঘনিষ্ঠ ফরেক্স ট্রেডিং ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়ি, বাগুইআটি, পোস্তার অফিস-সহ ৬টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি (Enforcement Directorate)। গতকাল ওই ব্যবসায়ীকে গ্রেফতারও করে ED। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola