Manik Bhattachariya: ১৪ দিনের হেফাজতে চেয়ে মানিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডি-র। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Oct 2022 07:05 PM (IST)

১৪ দিনের হেফাজতে চেয়ে মানিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডি-র।‘মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ’। ‘২০১৮ সালে বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউটের থেকে নেওয়া হয় টাকা’। ‘মানিকের পরিবারের সদস্যদের বেনামে জয়েন্ট অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে’। ‘মানিকের কম্পিউটারের ২টি ফোল্ডারে ৬১ জনের নাম পাওয়া গেছে’। ‘৬১ জনের মধ্যে ৫৫ জনের থেকে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে’। ‘যাঁরা ঘুষ দিয়েছে, তাঁরাই চাকরি পেয়েছে’। ‘যাঁরা ঘুষ দেয়নি, তাঁরা রাস্তায় বসে পুজোর সময়ও ধর্না দিচ্ছে’। আদালতে দাবি ইডি-র আইনজীবীর।