ED: এবার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে মাঠে নামল ED। ABP Ananda Live
ABP Ananda | 11 Oct 2023 12:20 PM (IST)

Bank Fraud Case: এবার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে মাঠে নামল ED। নদিয়া (Nadia) জেলার ৮টি জায়গায় চলছে তল্লাশি। ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া শান্তিপুরের (Santipur) কন্দখোলায় একটি চালকল এবং আটাকলে হানা দিয়েছেন ED আধিকারিকরা। হরিণঘাটার (Haringhata) সাত শিমুলিয়া, গাংনাপুরের আইশমালিতেও দুটি চালকলে চলছে তল্লাশি। পাশাপাশি, কৃষ্ণনগরের (Krishnanagar) মল্লিকপাড়ায় চাল ব্যবসায়ী প্রদীপ দে (Pradop Dey)-র বাড়ি ও দোকানেও তল্লাশি চালাচ্ছে ED। ধুবুলিয়ার (Dhubulia) মায়াখোলে চাল ব্যবসায়ী দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ি এবং কোতয়ালি থানা এলাকার ভালুকায় ভুসিমাল ব্যবসায়ী কল্যাণ সাধুখাঁ-র বাড়ি ও দোকানে তল্লাশি চলছে।