Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করল ইডি | ABP Ananda LIVE
বৃহস্পতিবারই ইডিকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেইমতো নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করল ইডি । আজ এসএসকেএম হাসপাতালে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করে ইডি । হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেন ইডির প্রধান তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র । কালীঘাটের কাকুর ধমনীতে ব্লকেজ রয়েছে, বাইপাস সার্জারির যুক্তি দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন সুজয়কৃষ্ণ ভদ্র