ED: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ED। ABP Ananda Live
আদালতের নির্দেশ মেনে, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ED। সূত্রের খবর, সুজয়কৃষ্ণর এবার মানসিক সমস্যা দেখা দিয়েছে বলে রিপোর্ট দিয়েছে SSKM হাসপাতাল। মনোরোগের কথা বলে তদন্ত এড়ানোর চেষ্টা, এমনটাই মনে করছে কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে SSKM হাসপাতালে গিয়ে বারবার টালবাহানার মুখে পড়েন ED-র অফিসাররা। সম্প্রতি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেয় ED-র বিশেষ আদালত। সুজয়কৃষ্ণকে কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় SSKM হাসপাতালকে। এর প্রেক্ষিতে চলতি সপ্তাহেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য় তৎপর হয় ED। কেন্দ্রীয় এজেন্সির তরফে চিঠি দেওয়া হয় কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ESI হাসপাতাল, SSKM এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে।
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Recruitment Scam Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News Sujaykrishna Bhadra ABP Ananda Youtube Channel