Kuntal Ghosh: সাঙ্কেতিক ভাষায় লেখা টাকার অঙ্ক ! ইডি-র নজরে কুন্তলের ডায়েরি
ABP Ananda | 23 Jan 2023 12:44 PM (IST)

নিয়োগ-দুর্নীতিতে (Job Scam) গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) জোড়া ডায়েরিতে নজর ইডি-র (ED)। ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা টাকার অঙ্ক কত, মর্মোদ্ধারে ব্যস্ত ইডি, খবর সূত্রের। কুন্তলকে জেরা করে সেই সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি। এদিকে সিবিআই (CBI ) হেফাজতে লালনের (Lalan Sheikh) মৃত্যুর পর আরও সতর্ক ইডি। কুন্তলকে জেরা করার সময় আগাগোড়া ভিডিওগ্রাফি করা হচ্ছে, খবর সূত্রের। যাতে পরে কোনওরকম অত্যাচারের অভিযোগ না করতে পারেন কুন্তল, খবর সূত্রের। জেরা যখন করা হচ্ছে না, তখনও কুন্তলকে রাখা হচ্ছে সিসি ক্যামেরার নজরে।রাতে কুন্তলের উপর নজর রাখতে থাকছেন ইডি-র সিনিয়র আধিকারিক।