✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ED notice: এবার মন্ত্রী ঘনিষ্ঠ কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি

ABP Ananda  |  06 Jun 2023 02:41 PM (IST)
ABP News

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) মলয় ঘটকের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ ও আসানসোলের তৃণমূল কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তদন্তে একাধিকবার আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী, শঙ্কর চক্রবর্তীর নাম উঠে এসেছে।



 



ইডি-র দাবি, শঙ্কর মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ (Malay Ghatak Aide)। এর আগে ওই তৃণমূল নেতাকে (TMC Leader) একাধিকবার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি। এমনকি, ফোনেও সাড়া মেলেনি। এবার দিল্লিতে ইডি-র সদর দফতরে আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে মন্ত্রী-ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতাকে। ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে তাঁর বয়ান রেকর্ড করা হবে।



 



প্রসঙ্গত, কয়লাকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে ১৯ জুন দিল্লিতে তলব করেছে ইডি। বিদেশ যাওয়ার পথ, বিমানবন্দরে নোটিস দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে ৮ জুন কলকাতার অফিসে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এবার মলয় ঘটক ঘনিষ্ঠ শঙ্কর চক্রবর্তীকেও করা হল তলব।



 



মলয় ঘটক একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। এর আগে একবারই মাত্র ED’র সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। সূত্রের দাবি, এর পর থেকে কয়লা পাচার মামলায় মলয় ঘটককে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু, শারীরিক অসুস্থতার কথা বলে, দিল্লিতে হাজিরা দিতে চাননি মলয় ঘটক।



 



 



দিল্লিতে ED-র তলবের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলায়, সুপ্রিমকোর্ট নির্দেশে বলেছিল, দিল্লিতে ED-র দফতরেই মলয় ঘটককে হাজিরা দিতে হবে। তবে, নোটিস পাঠানোর পর, ১৫ দিন সময় দিতে হবে মলয় ঘটককে। ED-সূত্রে দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, মলয় ঘটককে দুবার মেল করা হয়েছিল। কিন্তু, তিনি কোনও উত্তর দেননি।



 



এরপর তৃতীয় মেল করা হয়। তখন মলয় ঘটক বলেন, জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি সময় দিতে পারবেন। সেই মতো, মলয় ঘটককে ফের তলব করা হয়েছে বলে ED-সূত্রে দাবি। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ফোন ধরেননি মলয় ঘটক। এর আগে, গত বছর মলয় ঘটকের ছ’টি ঠিকানায় অভিযান চালায় CBI। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • ED notice: এবার মন্ত্রী ঘনিষ্ঠ কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি

TRENDING VIDEOS

"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?19 Hour ago

কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ19 Hour ago

"দেশের মানুষ এই অরাজকতাকে স্বীকার করবে না", মন্তব্য যোগী আদিত্যনাথের19 Hour ago

"পুজোর আগে ১১ হাজার পুলিশের চাকরি", প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর19 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.