Ranchi Lawyer: রাঁচির আইনজীবী গ্রেফতারের ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে ইডি-র আধিকারিক
জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেফতারের ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে ইডি-র আধিকারিক। আগামীকাল ওড়িশায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিস। পুলিশ সূত্রে দাবি, ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের যোগ রয়েছে। সূত্রের খবর, ২০১৬ থেকে রাঁচিতে পোস্টিং ছিল ইডি-র আধিকারিক সুবোধ কুমারের। সম্প্রতি তিনি ওড়িশায় বদলি হন। কলকাতা পুলিশ সূত্রে দাবি, ইডি-র ওই অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল আইনজীবী রাজীব কুমারের। সেই কারণেই ইডি-র আধিকারিককে জিজ্ঞাসাবাদের নোটিস কলকাতা পুলিশের।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ED Official