Assets: শান্তনুর বিপুল সম্পত্তি, বন্দুক দেখিয়ে কাড়া জমি?, অভিযোগ স্থানীয়দের

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Bengal Recruitment Scam )  বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Banerjee )  বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযান শুরু করল ইডি ( ED ) । বলাগড়ে শান্তনুর বাড়ির কাছেই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল  ঘোষের ( Kuntal Ghosh )  বাড়ি। সেখানেও হানা দিতে পারেন ইডি-র অফিসাররা। একইসঙ্গে বলাগড়ের চাঁদরায় শান্তনুর একটি গেস্ট হাউসে হানা দেয় ইডি (ED)। গঙ্গার ধারে ১০ কাঠা জমির ওপর এই গেস্ট হাউস। তালা ভেঙে সেখানে ঢুকে এদিন তল্লাশি শুরু করেন ইডি-র অফিসাররা। বন্দুক দেখিয়ে জমি কেড়ে নিয়ে গেস্ট হাউস বানানো হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola