ED Money Raid: বাড়ির দোতলায় ঘরে খাটের নীচে ৭ কোটি! ব্যাঙ্ক থেকে আনা হল ২টি টাকা গোনার মেশিন
abp ananda | 10 Sep 2022 03:03 PM (IST)

কলকাতায় ফের ইডি-র অভিযানে মিলল ৭ কোটি টাকা! পার্থ-অর্পিতাকাণ্ডের পর ফের কলকাতায় টাকার পাহাড়! গার্ডেনরিচে একটি বাড়ির দোতলায় ঘরে খাটের নীচে ৭ কোটি! ৫০০ ও ২ হাজার টাকার প্রচুর নোট প্লাস্টিকের ব্যাগে। ব্যাঙ্ক থেকে আনা হল ২টি টাকা গোনার মেশিন। আপাতত ৭ কোটি টাকা উদ্ধার হলেও, বাড়তে পারে পরিমাণ।