Kuntal Ghosh : আবার কেন কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডি ? নতুন কোনও সূত্র ?

নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ( Kuntal Ghosh )  ফ্ল্যাটে হানা দিল ED। রাজারহাটের এই ফ্ল্যাট থেকেই চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার হন কুন্তল। সূত্রের খবর, ঘুরপথে ফ্ল্যাট বিক্রির চেষ্টা হয়েছে এমন তথ্য পেয়েই আজ তদন্তে আসেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। ফ্ল্যাট তালাবন্ধ দেখে আবাসনের অফিসে যান ED-র অফিসাররা। অন্য দিকে, রাজারহাটের ওই আবাসন কর্তৃপক্ষের দাবি, এখানে কুন্তল ঘোষ ভাড়া থাকতেন। ওই ফ্ল্যাট বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola