ED Raid : নিয়োগ-দুর্নীতি তদন্তে কুন্তলের ফ্ল্যাটে ED, তল্লাশি বলাগড়ে জেলা তৃণমূল নেতার বাড়িতেও

Ananda Khobor: নিয়োগ-দুর্নীতি (Job Scam) তদন্তে কুন্তলের ফ্ল্যাটের পাশাপাশি হুগলির বলাগড়ে (Hooghly) জেলা তৃণমূল (TMC)নেতার বাড়িতেও ইডি (Enforcement Directorate)। তল্লাশির সঙ্গেই চলছে শান্তনু ও তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ | দু'দফায় সিবিআই (CBI)-এর জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত, যুব তৃণমূল (TMC) নেতা,  চিনার পার্কের(chinner park) কাছে এই অভিজাত আবাসনে ২টি ফ্ল্য়াট রয়েছে কুন্তলের। আজ সকালে, ইডির ১০-১২ জন আধিকারিকের একটি টিম ২টি ভাগে ভাগ হয়ে গিয়ে তল্লাশি অভিযান চালায় অপরদিকে হুগলির(Hoogly) বলাগড়ের(Balagarh) বারুইপাড়ায় শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়(Santanu banerjee) নামে এক তৃণমূল নেতার(TMC leader) বাড়িতে হানা দিল, ইডির(Enforcement Directorate) আরেকটি টিম। ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায়, তাপস মণ্ডলকে(Tapas Mandol) জেরায় উঠে এসেছে, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এই তৃণমূল নেতার নাম।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola