ED Raid: নামে-বেনামে প্লট ক্রয়, এবার ইডি-র নজরে পার্থ-অর্পিতার জমি
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটের পাশাপাশি, এবার ইডি-র নজরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকা একাধিক জমি। ইডি সূত্রে দাবি, পার্থ- অর্পিতাকে জেরা-পর্বে কলকাতা ও শহরতলিতে একাধিক ফ্ল্যাটের পাশাপাশি মিলেছে বেশ কিছু জমির প্লট সংক্রান্ত তথ্য। এর মধ্যে কিছু জমি অর্পিতা ও তাঁর আত্মীয়দের নামে এবং রিয়েল এস্টেট সংস্থার নামেও বেশ কিছু জমি কেনা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। এছাড়াও, তদন্তকারীদের নজরে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার বার। ইডি সূত্রে দাবি, কালো টাকা সাদা করতেই সোনার বারগুলি নগদে কেনা হয়েছিল। কে বা কারা সেগুলি কিনেছিলেন, তা জানার চেষ্টা চলছে। বেশ কিছু সোনার বার পাচারও হয়েছে বলে মনে করছেন তদন্তকারী। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে অর্পিতার মোবাইল ফোনের কল ডিটেলস। খবর ইডি সূত্রে।
Tags :
ED ABP Ananda Partha Chatterjee ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী Partha Chatterjee Arrested এবিপি আনন্দ