ED Raid: ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের চালকলে ED | ABP Ananda Live

ABP Ananda Live: রেশন বন্টন দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনায় পৌঁছে গেছে ইডি আধিকারিকরা। ভাঙড়ের জাহাঙ্গীর আলমের রাইস মিলে ইডির হানা। ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের চালকলে ED। কাইজারের ভাই জাহাঙ্গির আলমের চালকলে আসতেন বারিকও, দাবি তদন্তকারী সংস্থার।

আরও খবর, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সোমবার গভীর রাতেই তল্লাশিতে বের হন তদন্তকারীরা। রেশন বণ্টন দুর্নীতি তদন্তে রাজারহাট ও উত্তর ২৪ পরগনার ১০টি জায়গায় ইডি-র হানা। বসিরহাটে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি-চালকলে তল্লাশি।  গরু, সোনা পাচারের পর এবার রেশন বণ্টন দুর্নীতিতে ED-র স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক। সোনাপাচারের সঙ্গে কি যোগ রয়েছে রেশন দুর্নীতির কালো টাকার? তদন্তে ED ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola