ED Raid: স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একযোগে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2022 02:52 PM (IST)

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একযোগে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকরা। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। অন্যদিকে, মাদুরদহের ওম ভিলা আবাসনেও তল্লাশি অভিযানে যান ইডি-র আধিকারিকরা। বরানগরে অর্পিতার নেল আর্ট পার্লারেও চলে তল্লাশি। তালা খুলতে আনা হয় চাবিওয়ালা।