ED Raid: স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একযোগে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকরা। Bangla News
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একযোগে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকরা। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছে, কয়েকমাস ধরে তালাবন্ধ ওই ফ্ল্যাটের মালিক ওম ঝুনঝুনওয়ালা। যদিও ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রে পণ্ডিতিয়া রোডের এই ফ্ল্যাটটি ব্যবহার করতেন অর্পিতা।
অন্যদিকে, মাদুরদহের ওম ভিলা আবাসনেও তল্লাশি অভিযানে যান ইডি-র আধিকারিকরা। বরানগরের টবিন রোডে অর্পিতার নেল আর্ট পার্লারেও চলে তল্লাশি। তালা খুলতে আনা হয় চাবিওয়ালা। এদিন অর্পিতার পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লারেও হানা দেন ইডি-র আধিকারিকরা।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ED Raid এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ