ED : গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে কোটি কোটি ! অ্যাপ বানিয়ে প্রতারণার টাকা ? ABP Ananda
মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ী আমির খানের বাড়িতে ইডি-র হানায় এখনও পর্যন্ত উদ্ধার ৭ কোটি টাকা। খবর সূত্রের। তল্লাশির আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলা হয়। ইডি সূত্রে খবর, দোতলার ঘরে খাটের নীচে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ৫০০ ও ২ হাজারের বান্ডিল বান্ডিল নোট। ইডি সূত্রে দাবি, মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে ৬৫-৭০ কোটি টাকা প্রতারণা করেছেন ওই ব্যবসায়ী। টাকার উত্স নিয়ে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে দাবি।
Tags :
Kolkata News Bangla News Bangla News Live Park Street Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ED ABP Ananda Bengali News Mobile App Fraud Garden Reach