Kuntal Ghosh: নিয়োগ-দুর্নীতিতে কুন্তল ঘোষের প্রভাবশালী-যোগ নিয়ে চাঞ্চল্যকর দাবি ইডি-র |Bangla News

Kuntal Ghosh: নিয়োগ-দুর্নীতিতে  (Recruitment scam)যুব তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের (Kuntal Ghosh) প্রভাবশালী-যোগ নিয়ে চাঞ্চল্যকর দাবি করল ইডি (ED)। আদালতে (Court) পেশ করা রিমান্ড লেটারে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, নিয়োগ দুর্নীতির টাকা সরাসরি পৌঁছেছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কাছে। প্রভাবশালীদের সঙ্গে সরাসরি দেখা করতে পারতেন কুন্তল (Kuntal Ghosh) । একাধিক প্রভাবশালী ব্যক্তি যুব তৃণমূল নেতাকে অবৈধ নিয়োগে সাহায্য করেছেন। ইডি সূত্রে খবর, গোপাল দলপতির (Gopal Dalapati) মাধ্যমে টাকা পোঁছত প্রভাবশালীদের কাছে, আগে জানিয়েছিলেন কুন্তল। এই প্রভাবশালীদের খুঁজে বার করতে তদন্ত শুরু হয়েছে, আদালতে পেশ করা রিমান্ড লেটারে দাবি করেছে ইডি (ED)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola