Ed Raid: চেতলা, লেকটাউন সহ ৫ জায়গায় চলছে ইডি-র তল্লাশি অভিযান | ABP Ananda LIVE
ABP Ananda | 22 Mar 2024 10:58 AM (IST)

ABP Ananda LIVE: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সকাল থেকে ফের অ্যাকশনে ইডি। সাতসকালে একযোগে ৫ জায়গায় হানা কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। চেতলা, লেকটাউন সহ ৫ জায়গায় চলছে ইডি-র তল্লাশি অভিযান। চেতলায় পিয়ারীমোহন রায় রোডে বিশ্বরূপ বোস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। স্থানীয় সূত্রে খবর, বিশ্বরূপ বোস তৃণমূল নেতা। তাঁর পরিবহণ সংক্রান্ত ব্যবসা রয়েছে। লেকটাউনে এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি-র হানা। সকাল সাতটার আগেই ৭৯ শরৎ চ্যাটার্জি রোড, বরাত কলোনির একটি আবাসনে ওই ব্যবাসায়ীর ফ্ল্যাটে পৌঁছে যান ইডি-র আধিকারিকরা। এর বাইরেও আরও তিন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।