ED: শিক্ষক নিয়োগ-দুর্নীতির তদন্তে এবার একযোগে ইডির অভিযান
ABP Ananda | 15 Oct 2022 06:23 PM (IST)

বারাসাতের দেবীপুরেও একটি ইনস্টিটিউট চালাতেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। সেখানেও হানা দেয় ইডি। মহিষবাথানে শাটারের তালা ভেঙে ও বারাসাতে দরজা বন্ধ থাকায় কার্যত পাঁচিল টপকে ঢোকেন ইডি-র অফিসাররা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে চলে তল্লাশি।