ED: পিনকন চিটফান্ড-মামলায় আলিপুরের আইনজীবীর বাড়িতে ইডি-র তল্লাশি শেষ
ABP Ananda | 03 Mar 2023 07:11 AM (IST)

পিনকন (Pincon) চিটফান্ড-মামলায় আলিপুরের আইনজীবীর বাড়িতে ইডি-র (ED) তল্লাশি শেষ হল সাড়ে ২৮ ঘণ্টা পর। সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে কথা বলার পাশাপাশি, খতিয়ে দেখা হয় সম্পত্তি ও আয়-ব্যয় সংক্রান্ত নথি। ফোন বন্ধ থাকায় এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি আইনজীবীর।