ED: ১০০ দিনের কাজ নিয়ে চার জেলার ছয় জায়গায় তল্লাশি ইডির। ABP Ananda Live
West Bengal News: শিক্ষা থেকে পুরনিয়োগ, গরু-কয়লা পাচার থেকে রেশন দুর্নীতি (Ration Scam)---রাজ্যের একের পর মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার লোকসভা ভোটের আগে ১০০ দিনের কাজে (100 Days Work) দুর্নীতির অভিযোগেরও তদন্তে নামল কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবার চার জেলার ছয় জায়গায় তল্লাশি চালাল ইডি। আর মোদি সরকারের এজেন্সির আরও এক অভিযান নিয়ে এদিন ফের উত্তপ্ত হল বঙ্গ রাজনীতি। ABP Ananada Live