Tapas Roy: ৬ ঘণ্টা ধরে তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি, আনা হল প্রিন্টার
ABP Ananda | 12 Jan 2024 02:45 PM (IST)

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, চলছে জিজ্ঞাসাবাদ। এদিন সকাল ৬.৪০ নাগাদ তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, ১০৬ বিবি গাঙগুলি স্ট্রিটের বাড়িতে ঢোকার পর, সিঁড়ি দিয়ে উঠে সোজা ওপরে তাপস রায়ের ঘরে চলে যান ইডি-র আধিকারিকরা। বউবাজারের যে আবাসনে তাপস রায় থাকেন, সেখানে বাড়ির নীচেই রয়েছে তাঁর একটি অফিস। তৃণমূল বিধায়কের সেই অফিসেও এদিন তল্লাশি অভিযান চালায় ইডি।