Abhishek Banerjee : কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডি-র

কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। শুক্রবার কলকাতার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। খবর সূত্রের। গতকাল মেয়ো রোডের সমাবেশ থেকে অভিষেককে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola