Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটককে হাজিরার নির্দেশ ED-র | ABP Ananda LIVE
ABP Ananda | 05 Jun 2023 05:44 PM (IST)

Malay Ghatak: কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটককে (Malay Ghatak) নোটিস পাঠিয়েছে ইডি (ED)। দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৯ জুন সশরীরে হাজিরার নির্দেশ রাজ্যের আইনমন্ত্রীকে (Law Minister)। সূত্রের খবর মলয় ঘটককে তলব নিয়ে আদালতের নির্দেশ ছিল সময় নিয়ে ডাকতে হবে। প্রথম ২ বার সময় দেননি মলয় ঘটক, তৃতীয়বার মেল করলে সময় দিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী।