Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাপস মণ্ডলকে ফের তলব ইডির | ABP Ananda
ABP Ananda | 24 Jan 2023 12:25 PM (IST)

নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Recruitment Scam) তদন্তে তাপস মণ্ডলকে (Tapas Mondal) আজ ফের তলব করেছে ইডি। বাড়ি থেকে ইডির দফতরের উদ্দেশ্য়ে রওনা হলেন তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) নাম সর্বপ্রথম শোনা যায় জেলবন্দি মানিক ভট্টাচার্যের ( Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে। এর প্রেক্ষিতে কুন্তলকে তলব করে ৩ দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন কুন্তল। এদিকে তাপস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগে তুলেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত এই যুব তৃণমূল নেতা। সূত্রের খবর, তাপস মণ্ডল ও ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির আধিকারিকরা।