Mukul Roy: অ্যালকেমিস্ট মামলায় এবার মুকুল রায়কে তলব ইডির। ABP Ananda Live
ABP Ananda | 15 Feb 2024 05:18 PM (IST)

অ্যালকেমিস্ট মামলায় এবার মুকুল রায়কে (Mukul Roy) তলব ইডির (ED)। ইডির দিল্লির অফিসে তলব মুকুল রায়কে। প্রায় ১ হাজার ৯০০ কোটির দুর্নীতি মামলায় আগেই অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিংহকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলার তদন্তে মেলা তথ্যের ভিত্তিতে তলব মুকুল রায়কে, খবর সূত্রের। 'বাবার শরীর খারাপ, হাঁটাচলা করতে পারেন না, কিছু মনেও রাখতে পারেন না, ইডি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে করতে পারে, সহযোগিতা করব', ইডির তলব নিয়ে প্রতিক্রিয়া মুকুল-পুত্র শুভ্রাংশুর।