Rujira Banerjee: কয়লা পাচার মামলায় আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি

কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) তলব করেছে ইডি (ED)। সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা অভিষেক-পত্নীর। ইডি সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিস থেকে আসছেন ৩ আধিকারিক। অভিষেক-পত্নীর জন্য ৩ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে। গত সোমবার দুবাই যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। সূত্রের খবর, অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি। আজ হাজিরা দিলে এই নিয়ে দু’বার ইডি-র মুখোমুখি হবেন রুজিরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola