Job Scam : নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামীকাল সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, তৃণমূল নেতার কাছ থেকে তিনি ও তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসেব ও ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। এর আগে কুন্তল ঘোষকে গ্রেফতার ও তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিন শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চলে। ইডি সূত্রে দাবি, তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মেলে। ইতিমধ্যে একবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola