Egg Price Hike: অন্ধ্রপ্রদেশে ঝড়, কেক তৈরিতে অতিরিক্ত চাহিদা, দুই মিলে চড়ছে ডিমের দাম | ABP Ananda LIVE
ABP Ananda | 16 Dec 2023 01:47 PM (IST)

ক্রমশ ঊর্ধ্বমুখী ডিমের দাম। খুচরো বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতিটি সাড়ে সাত টাকায়। কোথাও আবার ডিমের দাম আট টাকাও নেওয়া হচ্ছে। একদিকে অন্ধ্রপ্রদেশের ঝড় অন্যদিকে শীতের সময় কেক তৈরিতে ডিমের অতিরিক্ত চাহিদা, এই দুই-এ মিলেই ডিমের দাম চড়ছে বলে দাবি বিক্রেতাদের।