Duttapukur: এগরা, বজবজের পর দত্তপুকুর, ফের বেআইনি বাজি কাড়ল প্রাণ | ABP Ananda LIVE
জঙ্গলের মধ্যে, লোক চক্ষুর আড়ালে চলত বেআইনি বাজি তৈরি। আজ বিস্ফোরণের পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজির আড়ালে তৈরি হত বোমা। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ, ২০০ মিটার দূরে কাটা হাত ছিটকে পড়ল পাশের বাড়িতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন স্থানীয় বাসিন্দা।