NIA Attacked: এনআইএ-র ওপর হামলার ঘটনার পর ৮ দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার শূন্য

এনআইএ-র ওপর হামলার ঘটনার পর ৮ দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার শূন্য। ভূপতিনগরে এনআইএ-র ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ জেলা পুলিশকে পাঠাল এনআইএ। কীভাবে এনআইএ-র আধিকারিকদের তাড়া করা হয়েছিল, কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই ভিডিও ফুটেজ পাঠালো এনআইএ। হামলার ঘটনায় ভাঙচুর হওয়া গাড়িটি ফরেন্সিক পরীক্ষার জন্য চেয়েছিল ভূপতিনগর থানার পুলিশ। কিন্তু গাড়ির সামনের কাচ ভেঙে যাওয়ায় সেটা নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানাল এনআইএ। প্রয়োজনে ফরেন্সিক আধিকারিকরা এসে গাড়িটি পরীক্ষা করতে পারেন বলেও জানানো হয়েছে। এনআইএ-র অফিসে গিয়েই গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola